হোম অন্যান্য সিরাজগঞ্জে বৃদ্ধের দিখণ্ডিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে বৃদ্ধের দিখণ্ডিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বৃদ্ধের দিখণ্ডিত মরদেহ উদ্ধার

0
0
1

সিরাজগঞ্জের রেলসড়ক থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬২) দিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার ভোরে কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের দেহ দুই ভাগ হয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনানেল হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, তার মৃত্যু ট্রেনে কাটা পড়ে হয়েছে, নাকি কেউ তাকে হত্যা করে মরদেহ রেলসড়কে রেখে গেছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ভোরবেলা রেললাইনের পাশে দ্বিখণ্ডিত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। মৃতদেহটি উপস্থিত জনসাধারণের কারো পরিচিত নয়। ধারনা করা হচ্ছে তার বাড়ি আশে পাশের কোন এলাকার নয়।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *