হোম বিনোদন সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের চিকিৎসার্থে গান গাইবেন না রুনা লায়লা
সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের চিকিৎসার্থে গান গাইবেন না রুনা লায়লা

সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের চিকিৎসার্থে গান গাইবেন না রুনা লায়লা

28
0

কিংবদন্তি  সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থ যোগানের নিমিত্তে সিঙ্গাপুরে গান করবেন সাবিনা ইয়াসমিন । গাইবেন না রুনা লায়লা ।

ব্যয়বহুল এই চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর প্রবাসীরা আগামী ৯ ফেব্রুয়ারি সেখানে একটি কনসার্টের আয়োজন করেন। দুই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনকে গান করার জন্য চূড়ান্ত করা হলেও পরে গান করতে পারবেন না বলে জানালেন রুনা লায়লা । জানা যায়, রুনা লায়লা হঠাৎ করেই অনুষ্ঠান থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন ।

তবে নাম প্রত্যাহারের কারণ জানাতে অপারগতা প্রকাশ করে আয়োজকরা। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য রুনা লায়লাকে ফোন দিয়ে পাওয়া যায়নি। তবে এই আয়োজন গান করবেন সাবিনা ইয়াসমীন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। ১৮ সেপ্টেম্বর গুণী এই শিল্পীর ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। চিকিৎসা চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। পুরো চিকিৎসা সম্পন্ন করার জন্য প্রয়োজন ২ কোটি ১০ লাখ টাকা।

(28)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *