সদ্যপ্রয়াত সংগীত সাধক,লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর স্মরণে শোকার্ত কবিতা ও গান আড্ডা অনুষ্ঠিত হয়েছে
0
0
আজ চাঁপাইনবাবগঞ্জে সদ্যপ্রয়াত সংগীত সাধক,লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর স্মরণে শোকার্ত কবিতা ও গান আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অন্বেষণ সাহিত্য পরিষদ নবাবগঞ্জের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের আমতলায় এ আড্ডা অনুষ্ঠিত হয়। কবি ও নাট্যকার কামরুল আজাদের সঞ্চালনায় এবং কবি জালাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন কবি মাহবুব আলম,চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুস সামাদ,কবি বিজহান অপু,কবি কবির বাদশাহ,কবি শফিকুল ইসলাম মজিদী,কবি যুবায়ের খলিল,কবি আব্দুল আজিজ,কবি হারুণ উর রশিদ,কবি আব্দুল্লাহ্,সাহিত্য সংগঠক বদরুদ্দোজা আব্দুর রউফ,কবি জারিফ আজাদসহ আরো অনেকে।এ সময় বক্তারা মোস্তফা জামান আব্বাসীর জীবনী ও কর্ম নিয়েও আলোচনা করেন।
(0)
tags:
লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর স্মরণে শোকার্ত কবিতা ও গান আড্ডা অনুষ্ঠিত হয়েছে সদ্যপ্রয়াত সংগীত সাধক