শ্রমিকদের রাস্তায় বসিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়
42
0
43
ভারতের উত্তরপ্রদেশে একদল অভিবাসী পুরুষ, নারী ও শিশুদের রাস্তায় বসিয়ে তাদের ওপর তীব্র গতিতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। হঠাৎ এ ঘটনার ভিডিও প্রকাশ্যে এলে শুরু হয় সমালোচনার ঝড়।
ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলায় প্রোটেকটিভ গিয়ার পরা একদল লোক অভিবাসী শ্রমিকদের ওপরে জীবাণুনাশক স্প্রে করে চলেছেন। সেই দলে নারী ও শিশুরাও রয়েছেন। রাস্তার ওপরে বসে রয়েছেন তারা।
শনিবার বিশেষ বাসে করে এই অভিবাসীদের ভারতের দিল্লি, হরিয়ানা ও নয়ডা থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। উত্তরপ্রদেশের এক সরকারি কর্মী জানিয়েছেন, তারা এতে অমানবিকতার কিছু দেখছেন না।
তিনি বলেন, আমরা অমানবিক হতে চাই না। সকলকে স্যানিটাইজ করাটা অত্যন্ত জরুরি। এছাড়া ওখানে ভিড় ছিল। সুতরাং যেটা ঠিক মনে হয়েছে, সেটাই আমরা করেছি।
(42)
43