হোম বিনোদন শাহরুখের বাড়িতে তল্লাশি
শাহরুখের বাড়িতে তল্লাশি

শাহরুখের বাড়িতে তল্লাশি

0
0

আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ান খানের সঙ্গে এই প্রথম দেখা করলেন শাহরুখ খান। কিন্তু, তখন তিনি জানতেন না যে দুপুরের পড়েই নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর অফিসাররা হানা দেবে বান্দ্রায় তার বাড়ি মান্নাতে। দুধসাদা নটি গাড়ি করে এন সি বি কর্তারা যান মান্নাতে। তারা তিন ঘন্টা ধরে তল্লাশি করেন। বিশেষ করে মান্নাত এর যে উইং এ আরিয়ান থাকতো তার দিকেই বেশি নজর ছিল এন সি বি আধিকারিকদের। তবে তল্লাশিতে আপত্তিকর কিছু তারা পাননি বলেই খবর। যদিও আরিয়ানের ব্যবহৃত কিছু সামগ্রী তারা নিয়ে যান। সকালের দিকে শাহরুখ নিজে যান আর্থার রোডের জেলে।

সাধারণ বন্দিরা যেখানে স্বজনদের সঙ্গে দেখা করেন সেখানেই আরিয়ানের সঙ্গে দেখা হয় শাহরুখের। তবে, দুজনের মধ্যে কথা হয় নিভৃত। শাহরুখ আরিয়ানকে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে। ইতিমধ্যে আরিয়ানের জামিনের আবেদন পুনর্বিবেচনার জন্যে বোম্বে হাইকোর্টে দরখাস্ত জমা করা হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *