হোম ক্রীড়া লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে আজ শেষ ওয়ানডে
লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে আজ শেষ ওয়ানডে

লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে আজ শেষ ওয়ানডে

0
0

আজ দুপুর ১টায় শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের খেলা। এই ম্যাচ জয়ের আগেই ওয়ানডে সুপার লিগে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচেও যদি পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারে টাইগাররা, তাহলে নিশ্চিত অনেকদুর এগিয়ে থাকবে তামিম ইকবালের দল।

গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের পর তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ টানা ১০টি ম্যাচে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে ২ টেস্ট, নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কার মাটিতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে এসেছে টাইগাররা।

সেই ১০ পরাজয়ের বৃত্ত ভেঙেছে আবার ঘরের মাঠে শ্রীলঙ্কাকে পেয়ে। প্রথম ম্যাচে ৩৩ রানে, দ্বিতীয় ম্যাচে জিতেছে ১০৩ রানে। টানা দুই ম্যাচ জেতার পর এবার তৃতীয় ম্যাচ জয়ের দারুণ সুযোগ সামনে। তামিম ইকবাল অ্যান্ড কোং সেই সুযোগটা তো কোনোভাবেই হারাতে চায় না।

মেহেদী হাসান মিরাজই প্রকৃত অবস্থাটার কথা তুলে ধরলেন। এখন যেহেতু পয়েন্টের, সুতরাং আয়েশের সুযোগ নেই। তামিম ইকবাল জানিয়ে দিয়েছিলেন, সিরিজ জিতলেও এখনও অনেক কাজ বাকি।

সিরিজটি যেহেতু আাইসিসি ওয়ার্ল্ড সুপার লিগের। যেখান থেকে বাছাই হবে আগামী বিশ্বকাপের দল, সে কারণে সিরিজ জয়ের পর রিলাক্সের কোনো সুযোগ নেই বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের পর এখন তাদেরকে প্রথমবারের মত হোয়াইটওয়াশ করার বিরল সুযোগ এসে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *