হোম বিনোদন রেস্তোরাঁ ব্যবসায় মোশাররফ-জুঁই দম্পতি
রেস্তোরাঁ ব্যবসায় মোশাররফ-জুঁই দম্পতি

রেস্তোরাঁ ব্যবসায় মোশাররফ-জুঁই দম্পতি

0
0

চিত্রনায়িকা নিপুণ, নুসরাত ফারিয়া, অহনা, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। এ তালিকায় এবার যুক্ত হলেন তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে এ দম্পতি চালু করেছেন ‘এক কাপ চা’ নামে একটি রেস্তোরাঁ। গতকাল (২০ আগস্ট) ছোট পরিসরে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামানসহ এই দম্পতির ঘনিষ্ঠজনেরা।

রোবেনা রেজা জুঁই বলেন- নতুন পথচলা শুরু করলাম। সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আর ছোট পরিসরে রেস্তোরাঁর উদ্বোধন করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় আয়োজন করে সবাইকে দাওয়াত করবো।

করোনা সংকটের শুরু থেকে ঘরবন্দি সময় পার করছিলেন মোশাররফ-জুঁই দম্পতি। ঈদুল আজহার আগে কয়েক দিনের জন্য শুটিংয়ে ফিরলেও পরবর্তীতে শুটিং না করার সিদ্ধান্ত নেন তারা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *