হোম আন্তর্জাতিক রিপাবলিক অব মাদাগাস্কারে করোনা প্রতিষেধক পাওয়ার দাবি
রিপাবলিক অব মাদাগাস্কারে করোনা প্রতিষেধক পাওয়ার দাবি

রিপাবলিক অব মাদাগাস্কারে করোনা প্রতিষেধক পাওয়ার দাবি

0
0

কোরোনা ভাইরাসের ভ্যাকসিন আনার জন্য সারাবিশ্বে তীব্র প্রতিযোগিতা চলছে। কিন্তু এখনও কোন দেশ এই ভ্যাকসিনের পরীক্ষা শেষ করতে পারেনি।

এর মধ্যেই রিপাবলিক অব মাদাগাস্কার কোভিড অর্গানিক্স (কোভ) নামের একটি ভেষজ ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং আফ্রিকা জুড়ে এটি বিতরণ শুরু করেছে।

নাইজেরিয়া, তানজানিয়াসহ অন্যান্য আফ্রিকান দেশে ওষুধটি সরবরাহ করেছে মাদাগাস্কার। এ বিষয়ে তানজানিয়া সরকারের মুখপাত্র হাসান আবাস এক টুইটে বলেন, মাদাগাস্কারের কাছ থেকে করোনা ভাইরাসের ওষুধ পেলো তানজানিয়া।

‘আর্টেমিশিয়া’ নামে এক ধরনের ভেষজ উদ্ভিদ এবং দেশীয় ওষুধি গুল্ম থেকে ওষুধটি তৈরি করা হয়েছে। ‘হারবাল চা’ হিসেবে এটি বাজারজাত করেছে মাদাগাস্কার। আর্টেমিশিয়া ম্যালেরিয়া চিকিৎসায়ও কার্যকর।

গত মাসে এক সংবাদ সম্মেলনে এ ওষুধটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। তিনি বোতল থেকে বাদামি রঙের তরল ওষুধটি পান করে দাবি করেন, করোনা ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি এ ওষুধে সুস্থ হয়েছেন। সাতদিনে এ ‘হারবাল চা’ এর কার্যকারিতা বোঝা যায় বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে অ্যার্টেমিশিয়ার উপাদান ম্যালেরিয়া চিকিৎসায় কার্যকর এটি স্বীকার করলেও কার্যকারিতা প্রমাণিত হয়নি এমন ওষুধ না খেতে সতর্ক করে ডব্লিউএইচও। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রও বলেছে, ওষুধটি কঠোরভাবে পরীক্ষা করা উচিত।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *