হোম বিনোদন রাজধানীতে ব্যান্ড জগতের নতুন নাম ‘অভেদ’
রাজধানীতে ব্যান্ড জগতের নতুন নাম ‘অভেদ’

রাজধানীতে ব্যান্ড জগতের নতুন নাম ‘অভেদ’

150
0
6

“অভেদ” একটা লালিত স্বপ্নের নাম।
যেখানে লুকিয়ে আছে আশা, স্বপ্ন, রাগ আর ভালোবাসা।

সম্প্রতি রাজধানীর বুকে এই “অভেদ” নামে একটি ব্যান্ড কয়েকজন তরুণ মিলে আত্মপ্রকাশ করেছে। যার মূলনীতি হলো “একতা”, যা অভেদ নামেই প্রকাশ পায়। অভেদ কিছু একটা করে দেখাবার প্রত্যাশা নিয়ে গুটি গুটি পায়ে যাত্রা শুরু করে ১২ সেপ্টেম্বর ২০১৯।

ইতোমধ্যেই অভেদ বেশ প্রশংসা কুড়িয়েছে। এখনো এ্যালবাম প্রকাশিত না হলেও নতুন গানের কাজ শুরু করেছে এই ব্যান্ড দল। অভেদের লিড ভোকালে আছেন হৃদয় ও মামুন। লিড গিটারে ওয়াহিদ সাফিন, বেস গিটার ও ভোকালে আছেন সোহান এবং ড্রামসে অর্ণব।

চেঞ্জ টিভির সাথে অভেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে লিড ভোকালিস্ট হৃদয় বলেন, ‘আমরা শিখছি প্রত্যেকেই প্রত্যকের জায়গা থেকে শিখছি। এখন নিজেদের তৈরী করা নিয়েই ব্যস্ত এবং পাশাপাশি নিজেদের কিছু গানের কাজ করছি। নিজেদের সঞ্চালিত মনোবল যখন পরিপূর্ণতা পাবে তখন গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছাবো।’

দলের আর এক ভোকালিস্ট মামুন জানান, ‘আমাদের প্রত্যাশা থাকবে যদি কাজ ভালো হয় তাহলে সবাই আমাদের অনুপ্রেরণা যোগাবে এগিয়ে যাওয়ার জন্যে। এবং আমাদের ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে অনুরোধ থাকবে সঠিক পথ দেখাবার।’

এছাড়াও দলের সকল সদস্যদের প্রত্যাশা, যাদের গান শুনে গান গাওয়ার অনুপ্রেরণা, তাদের গানের মাধ্যমে বাংলাদেশে ব্যান্ড সংগীতের বিশাল পরিচিতি। কিন্তু অনাকাঙ্খিত কারণে তাদের বিচ্ছেদ সদস্যদের কাঁদায় বলেও জানান চেঞ্জ টিভিকে।

অভেদ যেন দেশের ব্যান্ড সংগীতে মান সম্মত গান করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই । তারা সঙ্গীতপ্রিয় মানুষদের হৃদয় ভেদ করার মত নান্দনিক পারফরম্যান্সের মাধ্যমে অভেদ কে নতুন উচ্চতায় নিয়ে যেতে নিরলস সাধনা করছে বলেও নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন।

(150)

6

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *