হোম আন্তর্জাতিক যৌন নির্যাতন বিতর্কে মার্কিন শ্রমমন্ত্রীর পদত্যাগ
যৌন নির্যাতন বিতর্কে মার্কিন শ্রমমন্ত্রীর পদত্যাগ

যৌন নির্যাতন বিতর্কে মার্কিন শ্রমমন্ত্রীর পদত্যাগ

3
0

পুরানো এক শিশু যৌন অপরাধ মামলা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন শ্রমমন্ত্রী অ্যালেক্স একোস্টা। ফ্লোরিডার সাবেক কৌঁসুলি একোস্টা শুক্রবার (১২ জুলাই) হোয়াইট হাউজে এ ঘোষণা দেন।

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প তার পাশেই ছিলেন। ধনাঢ্য ব্যবসায়ী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে ওই পুরনো মামলার সুরাহা একোস্টা যেভাবে করেছিলেন তা নিয়ে বিতর্কের জেরে ডেমোক্র্যাটরা তার পদত্যাগ দাবি করেছিল। ট্রাম্প বলেছেন, তার কথায় একোস্টা পদত্যাগ করেননি। একোস্টা নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তার জায়গায় এখন উপ-শ্রমমন্ত্রী প্যাট্রিক পিজেল্লা ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী হিসাবে কাজ করবেন বলে জানান ট্রাম্প।

একোস্টা ২০০৮ সালে দক্ষিণ ফ্লোরিডার অ্যাটর্নি থাকাকালে জেফরি এপস্টেইনকে যৌনতার জন্য শিশু পাচারের একটি মামলায় কেন্দ্রীয় সরকারের বিচার থেকে অব্যাহতির ব্যবস্থা করে ব্যাপকভাবে সমালোচিত হন। এপস্টেইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ফেডারেল এবং স্থানীয় পর্যায়ে তদন্ত চলে আসছে।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *