হোম বিনোদন ‘যে জীবন যাপন করছো তাকে ভালোবাসো’
‘যে জীবন যাপন করছো তাকে ভালোবাসো’

‘যে জীবন যাপন করছো তাকে ভালোবাসো’

0
0

লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি কি ক্রমেই প্রতিবাদী নায়িকায় পরিণত হচ্ছেন? থানা-পুশিল, মামলা অবশেষে তিনি এখন জামিনে মুক্ত। স্বাভাবিকভাবেই জীবনের ওপর দিয়ে বেশ ধকল গিয়েছে তার। তবে দমে যাওয়ার পাত্রী তিনি নন। বারবার এ কথার প্রমাণ দিয়েছেন।

সম্প্রতি পরীমনি কাজে ফিরেছেন। দেখলে মনেই হবে না তার জীবনে ঝড় বয়ে গেছে। মনে হবে প্রাণবন্ত এক পরী উড়ছে! আজ সকালে ফেইসবুক পেইজে কিছু ছবি প্রকাশ করেন এই চিত্রনায়িকা। সেখানেও প্রাণচ্ছ্বল দেখা গেছে এই নায়িকাকে।

লাল জামার সঙ্গে মিলিয়ে লাল জুতা পরেছেন পরীমনি। মাথার চুল দুভাগ করে ঝুটি করা। ছবিতে তাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে। ছবিগুলো তিনি পোস্ট করেছেন ‘মাই সুইট হোম’ নামের অ্যালবামে। ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন: ‘love the life you live. live the life you love.’ যার বাংলা অর্থ: যে জীবন যাপন করছো তাকে ভালোবাসো। যে জীবন ভালোবাসো সেভাবে বাঁচো।’

পরীমনি সম্প্রতি ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার ডাবিং করেছেন। এর মধ্য দিয়ে কাজে ফিরেছেন তিনি। এছাড়া কয়েকদিন আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধন হন। এতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *