হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রকে উ. কোরিয়ার কড়া হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে উ. কোরিয়ার কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে উ. কোরিয়ার কড়া হুঁশিয়ারি

0
0

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন তার কোরিয়া নীতি নির্ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই উত্তর কোরিয়ার তরফ থেকে এক সতর্কবার্তা এলো।

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে সমুদ্রের ওপার থেকে উত্তর কোরিয়ার ভূমিতে গানপাউডারের গন্ধ ছড়াতে চলেছে বলে অভিযোগ করেন কিম জো। তিনি এ যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, বাইডেন প্রশাসন যদি আগামী চার বছর শান্তিতে থাকতে চায়, তবে প্রথম ধাপেই দুর্গন্ধ সৃষ্টি করা থেকে বিরত থাকুন।

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়াকে কিমের দেশকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছে পিয়ংইয়ং। আর এ মহড়ার পক্ষে থাকা নিজ দেশের বিরোধীদেরও হুঁশিয়ারি করেছেন কিম জো। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়া সরকার আবারও একটি যুদ্ধের পদযাত্রা বেছে নিতে চলেছে।

এদিকে, মার্কিন সরকার জানিয়েছে, তারা কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চালাচ্ছে, কিন্তু দেশটির পক্ষ থেকে কোনো জবাব মিলছে না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *