হোম আন্তর্জাতিক যুক্তরাজ্যে করোনা আক্রান্তে বাংলাদেশির মৃত্যু, প্রবাসীরা আতঙ্ক
যুক্তরাজ্যে করোনা আক্রান্তে বাংলাদেশির মৃত্যু, প্রবাসীরা আতঙ্ক

যুক্তরাজ্যে করোনা আক্রান্তে বাংলাদেশির মৃত্যু, প্রবাসীরা আতঙ্ক

10
0

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক বাংলাদেশি মারা যাওয়ার ঘটনায় প্রবাসীদের মধ্যে বেড়েছে আতঙ্ক। এদিকে করোনা প্রতিরোধে জরুরি বৈঠকে বিস্তার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়।

যুক্তরাজ্যে প্রতিদিনই গড়ে পঞ্চাশ জনের মতো আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। বাড়ছে মৃতের সংখ্যাও। ইতোমধ্যে দেশটিতে পঁচিশ হাজারের বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে।

এদিকে এক বাংলাদেশির মৃত্যু হওয়ায় উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে প্রবাসীদের মধ্যেও। একজন বৃদ্ধা বলেন, করোনা থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা দরকার।

ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, অনেক মানুষের চিন্তা আছে করোনা ভাইরাস নিয়ে। মেডিকেল আদেশগুলো মেনে চলতে হবে।

ব্রিটেন থেকে বাংলাদেশে যেতে ইচ্ছুকদের ভিসা নেয়ার আগে একটি ঘোষণাপত্র দিতে হবে বলে জানান লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *