মোশাররফ করিম ও পুরস্কার প্রত্যাখ্যানের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করে আসা কোরিওগ্রাফার ও পরিচালক হাবিব রহমান এখনো সময় দিচ্ছেন একই কাজে। কাজকে ভালোবেসে নতুন মুখ সন্ধানের মাধ্যমে এই জগতে তার বিচরণ।
সময়ের ব্যবধানে অসংখ্য কাজ করে তার শ্রেষ্ঠত্ব প্রমানে তিনি আজ সফল। কিন্তু হঠাৎ তার কৃতিত্বের প্রমান পেতে গিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে একটি মিথ্যা পুরস্কারের নাম বলছেন এই নির্মাতা।
কারণ হিসেবে চেঞ্জ টিভির একান্ত সাক্ষাৎকারে তিনি জানান , ২০১৬ সালে ‘অনেক দামে কেনা’ ছবির জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে বিকল্পতে তার নাম থাকলেও তথ্য মন্ত্রণালয় তা বন্ধ করে দেয় । বাস্তবে বন্ধ করে দেয়ার কোন অপশন ছিলনা বলেও অভিযোগ করে বলেন, কিন্তু তা না করে ‘ নিয়তি’ ছবিতে মুখ্য হিসেবে নাম ঘোষণা করা হলে তিনি সেটি প্রত্যাখান করেন । তার দাবি, ‘অনেক দামে কেনা’ ছবিতে নাম থাকা সত্বেও যে ‘নিয়তি’ ছবির জন্য পুরস্কার দেয়া হলো, মুলত সে ছবিতে তার কোন ভূমিকা ছিলনা বলে এমন তথ্য দেন। তিনি মনে করেন, এটি তার জীবনে মিথ্যা এওয়ার্ড, সেজন্য তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
এছাড়াও তিনি মোশারফ করিমের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যানের প্রসঙ্গে বলেন, তিনি অলরাউন্ডার এবং বড় মাপের সফল অভিনেতা, তিনি হয়ত তার কাজের জন্য কৌতুক শিল্পী হিসেবে চলচ্চিত্র পুরস্কারে নাম আসায় অপমান বোধের জায়গা থেকে তা প্রত্যাখ্যান করেছেন।
তিনি শিল্পী সমিতি নির্বাচন, চিত্রনায়ক জায়েদ খানের প্রসঙ্গ ও কলকাতার শিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নাম আসা প্রসঙ্গেও কথা বলেন চেঞ্জ টিভির একান্ত সাক্ষাৎকারে।
চেঞ্জ টিভির ইউটিউবে দেখুন সাক্ষাৎকারের সম্পুর্ন অংশ । লিংক…
https://youtu.be/JCEW5h05GJ8
(116)