মিয়ানমার থেকে আমদানি হচ্ছে কোরবানির গরু
2
0
মিয়ানমার থেকে আমদানি হচ্ছে কোরবানির গরু। সাগরপথে ট্রলার বোঝাই করে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে আমদানি হচ্ছে কোরবানির পশু। মুহূর্তে সেই পশু ট্রাক বোঝাই করে সরবরাহ করা হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। দামে তুলনামূলক সস্তা হওয়ায় ব্যবসায়ীদের নজর এই করিডরের দিকেই।
পশু ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহে মিয়ানমার থেকে প্রায় ছয় হাজার পশু আমদানি হয়েছে। শাহপরীর দ্বীপ করিডর পশু আমদানিকারক সমিতির সভাপতি আবদুল্লাহ মুনির বলেন, আমদানি হওয়া পশুর মধ্যে ৮০ শতাংশ গরু। ১৫ শতাংশ মহিষ ও ৫ শতাংশ ছাগল। ১২ জন ব্যবসায়ী ঈদুল আজহার আগের দিন পর্যন্ত আরও ২৫ হাজার পশু আমদানি করবেন।
(2)