হোম বিনোদন মিষ্টি জান্নাতের ওপর ক্ষোভ ঝাড়লেন ডিপজলের নায়িকা রেসি
মিষ্টি জান্নাতের ওপর ক্ষোভ ঝাড়লেন ডিপজলের নায়িকা রেসি

মিষ্টি জান্নাতের ওপর ক্ষোভ ঝাড়লেন ডিপজলের নায়িকা রেসি

1
0

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অতিথি হিসেবে শাহরিয়ার নাজিম জয়ের একটি শো-তে উপস্থিত ছিলেন। সেখানে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। কথা বলেছেন ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে। আর এরপরই ঢাকাই সিনেমার ডিপজলের নায়িকাখ্যাত অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি তাকে একহাত দেখে নিলো। নিজের এক ফেসবুক স্ট্যাটাসে রেসি তার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন- ‘আমি নিজে একজন ফিল্মের অভিনেত্রী হয়ে তোমার এই কথা গুলো হজম করতে পারলাম না। ফিল্ম ইন্ডাস্ট্রিটা কোন ফাজলামি করার জায়গা না। ফিল্ম না দেখে, ফিল্মের নায়ক-নায়িকাদের কাউকে না চিনে, তাদের শিক্ষাগত যোগ্যতা কতখানি সেটা না জেনে এভাবে কোন অভিনেতা-অভিনেত্রীদের ছোট করে কথা বলার অধিকার তোমার নাই। আগে বড়দের সম্মান দিতে শেখ। তারপর নিজের অবস্থানটা তৈরি কর।

আপনার দেখা সেরা সিনেমা কোনটি ? জয়ের এমন প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন, আসলে আমি বাংলা সিনেমা দেখতাম না। উত্তরটি মোটেও পছন্দ হয়নি বাংলা সিনেমা প্রেমীদের। ফলে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে মিষ্টি জান্নাতকে।

২০১৪ সালে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন মিষ্টি জান্নাত। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে তার। তারপর তিনি অভিনয় করেছেন ‘চিনি বিবি’, ‘তুই আমার’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার রানি’ ইত্যাদি সিনেমায়। অন্যদিকে, ২০০৩ সালে শোবিজ দুনিয়া আগমন ঘটে মৃদুলার আহমেদ রেসির। ২০০৪ সালে বড়পর্দায় আগমন ঘটে তার। জনপ্রিয় অভিনেতা ডিপজলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন রেসি। পরিচিতির পাশাপাশি খ্যাতিও পেয়েছেন ‘ডিপজলের নায়িকা’।

 

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *