হোম আন্তর্জাতিক মার্কিন সেনারা চীনে করোনা ছড়িয়েছে,দাবি চীনের
মার্কিন সেনারা চীনে করোনা ছড়িয়েছে,দাবি চীনের

মার্কিন সেনারা চীনে করোনা ছড়িয়েছে,দাবি চীনের

78
0

মার্কিন সেনারা চীনে করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। যদিও নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ পেশ করেননি তিনি।

বৃহস্পতিবার রাতে টুইট করে মার্কিন সেনাদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। টুইট বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে। তারা এই সংক্রান্ত তথ্য গোপন করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জিরো পেশেন্ট কে? কতজন আক্রান্ত এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা হচ্ছে? সেই হাসপাতালগুলোর নাম কী? এসব বিষয় গোপন করছে যুক্তরাষ্ট্র।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বৃহস্পতিবার এক খবরে বলেছে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)-এর পরিচালক রবার্ট রেডফিল্ড স্বীকার করেছেন যে, কিছু ফ্লু রোগীর সম্ভবত ভুল চিকিৎসা করা হয়েছিলো যারা আসলে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

তার স্বীকারোক্তির জের ধরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্যতম মুখপত্র ঝাও লিজিয়ান দাবি করেন, মার্কিন সেনারাই সম্ভবত উহানে কভিড-১৯ ছড়িয়েছে, যা পরে পুরো চীনে ছড়িয়ে পড়ে।

(78)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *