হোম বিনোদন মাত্র ১ টাকা পারিশ্রমিক নিলেন শুভ,কিন্তু কেন ?
মাত্র ১ টাকা পারিশ্রমিক নিলেন শুভ,কিন্তু কেন ?

মাত্র ১ টাকা পারিশ্রমিক নিলেন শুভ,কিন্তু কেন ?

0
0

সিনেমায় আরিফিন শুভর পারশ্রমিক সাধারণত ধরা হয় দশ লাখ থেকে। সেটা গল্প বেধে দ্বিগুণও হয়। সেই শুভই কিনা এবার মাত্র ১ টাকা পারিশ্রমিকে বিগ বাজেটের ছবিতে অভিনয় করলেন! সকাল থেকে খবরটি গণমাধ্যমের বরাতে ছড়িয়ে পড়লে শুভকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ‘বঙ্গবন্ধু’ নামে সিনেমা বানাচ্ছেন ভারতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এই ছবিটিই মাত্র ১টাকা পারিশ্রমিকে করছেন বলে জানান শুভ। খবরটি শুনে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এটাই সত্য।

বিগ বাজেটের এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ।  বুধবার (৯ জুন) এ সংক্রান্ত একটি চেক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শুভ।

যে চেকটি এখন রীতিমত ভাইরাল! অনেকেই মনে করেছিলেন, শুভর নামে এক টাকার চেকটি হয়তো ভুল কিংবা কোনো বিভ্রাটের ফল! কিন্তু পরিষ্কার করলেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই নায়ক। বললেন, ‘বঙ্গবন্ধুতে অভিনয় করতে শর্ত ছিলো একটাই, সম্মানি নেব ১ টাকা।’

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *