হোম আন্তর্জাতিক মডার্নার করোনা ভ্যাকসিনের প্রথম চালান কানাডায়
মডার্নার করোনা ভ্যাকসিনের প্রথম চালান কানাডায়

মডার্নার করোনা ভ্যাকসিনের প্রথম চালান কানাডায়

0
0

মডার্নার করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান কানাডায় পৌঁছেছে। ফাইজারের পর মডার্নার করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডা।

বুধবার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেয় কানাডা।

এর আগে শুধু যুক্তরাষ্ট্র এ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ডিসেম্বরের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ডোজের কিছুটা পাঠানো হয়েছে এই চালানে। ডিসেম্বরের শেষ নাগাদ বাকিটা পাওয়ার কথা দেশটির।

সম্মেলনে হেলথ কানাডার চিফ মেডিক্যাল অ্যাডভাইজার ড. সুপ্রিয়া শর্মা জানিয়েছেন, শিঘ্রই নাগরিকদের এ ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে আগ্রহী তারা।

মডার্নার পক্ষ থেকে ২০২১ সালের মধ্যেই দেশটিতে মোট ৪০ মিলিয়ন ভ্যাকসিনের ডোজ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *