হোম বিনোদন ভুয়া ফলোয়ার তৈরির সঙ্গে জড়িত প্রিয়াঙ্কা ও দীপিকা
ভুয়া ফলোয়ার তৈরির সঙ্গে জড়িত প্রিয়াঙ্কা ও দীপিকা

ভুয়া ফলোয়ার তৈরির সঙ্গে জড়িত প্রিয়াঙ্কা ও দীপিকা

0
0
3

কয়েক সপ্তাহ ধরেই বলিউডের রথি-মহারথিদের পেজগুলোতে চলছে কড়া নজরদারি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও পেইড ফলোয়ার নিয়ে নানা রকম বিভ্রান্তি ও অনলাইন জটিলতা তৈরি হওয়ায় ভুয়া ফলোয়ার তৈরির সঙ্গে কারা জড়িত তা তদন্ত করতে মাঠে নেমে বলিউডের বেশ ক’জন বড় তারকার নাম খুঁজে পেয়েছে মুম্বাই পুলিশ। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনের মতো তারকারাও নাকি ভুয়া ও পেইড ফলোয়ার তৈরির সঙ্গে জড়িত।

এই ইস্যুতে বলিউড র‌্যাপার বাদশাকে তলবও করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধেও ভুয়া ও পেইড ফলোয়ার তৈরির অভিযোগ উঠেছে। তাকে ডেকে প্রাথমিকভাবে একটি মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাকে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের মুখোমুখিও হতে হবে বলে শোনা যাচ্ছে।

এদিকে পুলিশের একাধিক সূত্র ভারতীয় মিডিয়াকে জানায়, তাদের তালিকায় আরও ৮ জন সেলিব্রেটি আছেন। তাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন। তাদেরও বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই সেলিব্রেটিদের মধ্যে শুধু বলিউড নয়, রয়েছেন দেশের অন্যক্ষেত্রের মানুষও।

জানা যায়, প্রাথমিকভাবে আটজনকে ডাকা হলেও ভারতীয় এ পুলিশ বাহিনী ১৭৬ জন ব্যক্তির নাম পেয়েছেন, যারা পেইড ফলোয়ার কেনার সঙ্গে যুক্ত আছেন।

মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার বিনয় কুমার চৌবে বলেন, ‘যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফলোয়ার ও পেইড ফলোয়ার তৈরিতে যুক্ত তাদের দমন করতে ইতোমধ্যে সাইবার সেল গঠন করা হয়েছে।’

(0)

3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *