হোম আন্তর্জাতিক ভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

ভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

10
0

জাপান সাগরে দুটি ভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র দুটি ৩০ কিলোমিটার উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়েছে।

বুধবার সকালে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ‘ওনস্যান’ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয় বলে এক খবরে বলা হয়।

সংবাদ মাধ্যম পার্স টুডের খবরে বলা হয়, আজ ওনস্যান বন্দরের কালমা এলাকা থেকে স্থানীয় সময় ভোর ৫টা ৬ মিনিট ও ৫টা ২৭ মিনিটে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দুটি ক্ষেপণাস্ত্রই ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কেয়ং-ডু জানিয়েছেন, আজকের ক্ষেপণাস্ত্র এর আগেরগুলোর চেয়ে ভিন্ন মডেলের।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *