হোম আন্তর্জাতিক ভারতে এমপির বিরুদ্ধে গরু চুরির মামলা
ভারতে এমপির বিরুদ্ধে গরু চুরির মামলা

ভারতে এমপির বিরুদ্ধে গরু চুরির মামলা

12
0

ভারতের সমাজবাদী পার্টির এমপি আজম খানের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার আসিফ ও জাকির আলি নামের দুই ব্যক্তি মামলাটি দায়ের করেন।

এফআইআরে আজম খানসহ সাবেক সার্কেল অফিসার আলায় হোসেন ও অপর চার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৪০ জন আসামি তালিকায় রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, বাদীর বাড়িটি ঘোষিয়া এতিমখানার কাছে অবস্থিত। ঐ জমিতে একটি স্কুল নির্মাণের জন্য আজম খান তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন।

আজম খানের বিরুদ্ধে ভূমি দখল, অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল, বই চুরি ও নির্বাচনের সময় বিদ্বেষমূলক বক্তব্য প্রদানসহ প্রায় ৫০টি মামলা রয়েছে। এর মধ্যে রামপুরে ভূমি দখলের ২৯টি মামলায় আগাম জামিন আবেদন নাকচ করেন তিনি। বুধবার আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে।

 

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *