হোম আন্তর্জাতিক ভারতের মনিপুরে নাগাল্যাণ্ডের পতাকা উত্তোলন, মোদি প্রশাসনে উদ্বেগ
ভারতের মনিপুরে নাগাল্যাণ্ডের পতাকা উত্তোলন, মোদি প্রশাসনে উদ্বেগ

ভারতের মনিপুরে নাগাল্যাণ্ডের পতাকা উত্তোলন, মোদি প্রশাসনে উদ্বেগ

232
0

স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই ভারতের মণিপুর রাজ্যে নাগা জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। বিশেষ করে রাজ্যের সেনাপতি জেলায় গোটা দেশ থেকে কয়েক হাজার নাগা জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে ‘নাগা স্বাধীনতা দিবস’ পালন করে।

এ ঘটনায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে উত্তর-পূর্বের এই রাজ্যটি আবারও অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম ও মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীনভূমি বা ‘নাগালিম’ গড়ার ডাক দিয়ে আসছে সেখানকার বাসিন্দারা। নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন এই দাবিতে অনেক দিন ধরেই সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংগঠনটি দুই ভাগ হয়ে যাওয়ার পর মুইভা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত শান্ত নাগাল্যান্ড। কিন্তু পতাকা উত্তোলনে আবারও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

(232)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *