হোম আন্তর্জাতিক ভারতের পরিস্থিতি ‘হৃদয় বিদারক’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভারতের পরিস্থিতি ‘হৃদয় বিদারক’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতের পরিস্থিতি ‘হৃদয় বিদারক’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
0

ভেঙে পড়েছে ভারতের রাজধানীর স্বাস্থ্য কাঠামো। চলছে জীবন মৃত্যুর লড়াই। মৃত্যুর পরে সৎকারের মাটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেয়িসাস সোমবার ভারতকে ক্রমবর্ধমান কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে আবার সতর্ক করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ভারতের বর্তমান পরিস্থিতিটিকে “হৃদয় বিদারক” বলে বর্ণনা করেছেন। বলেন, অতিমারীর বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতে অতিরিক্ত কর্মী পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক জায়গায় সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। তবে অনেক দেশ এখনও কোভিড-১৯ এর কারণে তীব্র সংকটে পড়েছে।

টেড্রোস অ্যাধনম বলেন, আমরা যা যা করতে পারি তা করছি। প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে। হাজার অক্সিজেন কন্টেইনার এবং মোবাইল ফিল্ড হাসপাতাল এবং ল্যাবরেটরি ভারতে পাঠাচ্ছে। তাছাড়াও ভারতে বিশ্বস্বাস্থ্য সংস্থার ২,৬০০ জন বিশেষজ্ঞকে ভারতে পাঠিয়েছে, যারা পোলিও ও যক্ষা নিয়ে কাজ করেছেন।

তাই ভারতের করোনা পরিস্থিতি সারা বিশ্বকে ভাবাচ্ছে। ইতিমধ্যেই ভারতে করোনা প্রতিষেধক তৈরির কাঁচামাল পাঠানোর কথা জানিয়েছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

অন্যদিকে ভারতের পাশে থাকার কথা জানিয়েছে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন।সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিঙ্গাপুর, ইউএই।সংকটকালে ১৩৫ কোটি টাকা সাহায্যের প্রস্তাব দিয়েছে গুগুল। এগিয়ে এসেছে মাইক্রোসফ্টও।

গত একদিনে করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *