হোম বিনোদন ভাঙছে তাহসান-রোজার সংসার
ভাঙছে তাহসান-রোজার সংসার

ভাঙছে তাহসান-রোজার সংসার

0
0

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দেন। সোশ্যাল মিডিয়ায় দুজনের হাসিমুখ দেখা যেত প্রায়ই। তবে কিছুদিন ধরে গুঞ্জন, দুজনের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর চাউরের মাঝেই তাহসান খান নিজেই নিশ্চিত করেছেন, এই দম্পতি এখন আর একসঙ্গে থাকছেন না।
তাহসান খান এক ক্ষুদে বার্তায় জানান, ‘দীর্ঘ দিন ধরেই আমরা আলাদা থাকছি।’
পারসোনাল লাইফ নিয়ে পাবলিকলি কিছু বলতে চাইনি’ জানিয়ে এই তারকা সংগীতশিল্পী বলেন, ‘অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, যার কারণে বলতে হচ্ছে আমরা অনেক দিন থেকেই একসঙ্গে থাকছি না।’
রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

 

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *