ব্রেক্সিট ইস্যুতে পুনরায় গণভোটের দাবি করলেন ক্যামেরন
8
0
ব্রেক্সিট ইস্যুতে পুনরায় গণভোটের দাবি করলেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কৌশলের সঙ্গে তিনি একমত নন বলে জানা গেছে। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি, ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের আয়োজন করা সম্ভব। এ খবর সিএনএন প্রকাশ করেছে।
টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি। ক্যামেরন বলেন, আমি ব্রেক্সিট নিয়ে কোনো পদক্ষেপ সমর্থন করি না। ‘নো ব্রেক্সিট ডিল’ কোনো ভালো ধারণা নয়। তিনি বলেন, বেক্সিটের গণভোট আয়োজন করায় কিছু মানুষ আমাকে কখনোই ক্ষমা করবেন না। কারণ সবার সমর্থন ছিল না।
(8)