ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে হামলা
2
0
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৯টার দিকে জেলা পরিষদ ভবন চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সূত্র জানিয়েছে, বিজয় দিবস পালনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ। সোমবার বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে একদল দুর্বৃত্ত অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা অনুষ্ঠান মঞ্চ এবং আগতদের বসার চেয়ার ভাঙচুর করে।
(2)