Site icon changetv.press

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা  অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৯টার দিকে জেলা পরিষদ ভবন চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সূত্র জানিয়েছে, বিজয় দিবস পালনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ। সোমবার বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে একদল দুর্বৃত্ত অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা অনুষ্ঠান মঞ্চ এবং আগতদের বসার চেয়ার ভাঙচুর করে।

(2)

Exit mobile version