হোম করোনা ব্যস্ত রাজধানী আজ একদম ফাঁকা
ব্যস্ত রাজধানী আজ একদম ফাঁকা

ব্যস্ত রাজধানী আজ একদম ফাঁকা

0
0

সরকার ঘোষিত কঠোর লকডাউনে এ দফার প্রথম দিন আজ। সকাল থেকে নীরব রাজধানী ঢাকা। অফিসে যাওয়ার তাড়া নেই। নেই চিরায়ত কর্মব্যস্ততা। সড়কগুলো ফাঁকা। কোথাও নেই আগের মতো ব্যস্ততা। দুয়েকটা ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, রিকশা ছাড়া তেমন পরিবহন নেই সড়কে।

ট্রাফিক পুলিশেরও নেই আগের মতো ব্যস্ততা। আজ তারা বসে থেকেও দায়িত্ব পালন করতে পারছেন। চাপ নেই গাড়ির, বিশৃঙ্খলাও নেই সড়কে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, শামীম সরণি, তালতলা, আগারগাঁও, খেজুরবাগান, বিজয় সরণি, ফার্মগেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যস্ত রাজধানীর এ চিত্র অচেনা।

করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *