হোম আন্তর্জাতিক বেলারুশ প্রেসিডেন্ট’র পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী
বেলারুশ প্রেসিডেন্ট’র পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী

বেলারুশ প্রেসিডেন্ট’র পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী

0
0
টানা ২৬ বছর ধরে বেলারুশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোকে অনেকেই ইউরোপের শেষ স্বৈরশাসক বলেন। সিকি শতাব্দী ধরে ক্ষমতায় থাকার পর এই প্রথম বিপুল চ্যালেঞ্জের মুখে তার সাম্রাজ্য।

গত ৯ আগস্ট বেলারুশে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৮০ শতাংশেরও বেশি ভোট পেয়ে আবারও নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী সভেৎলানা তিখানোভস্কায়া পেয়েছেন মাত্র ১০.১২ শতাংশ ভোট।

ভোটের এই বিপুল ব্যবধান নিয়েই প্রশ্ন তুলেছেন বেলারুশের সাধারণ মানুষ। কারণ ইতিপূর্বে বিভিন্ন জরিপে দেখা গেছে পরাজিত প্রার্থী সভেৎলানা তিখানোভস্কায়ারও বিপুল জনসমর্থন রয়েছে দেশটিতে। কিন্তু নির্বাচনের ফলাফল যেন ঠিক তার উল্টো।

বিক্ষোভ না করতে নিরাপত্তা বাহিনীর হুঁশিয়ারি সত্ত্বেও লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে। এ সময় তারা লাল-সাদা পতাকা হাতে ‘চলে যাও/তুমি একটা ইঁদুর’ স্লোগান দিতে থাকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলগা চেমোদানোভা জানান, রাজধানী মিনস্কসহ বেলারুশের প্রধান প্রধান শহরে রবিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় ট্রাক্টর কারখানার সামনে পুলিশ একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিলে কয়েকজন আহত হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *