হোম বিনোদন বিয়ের মামলায় জামিন পেলেন ক্রিকেটার নাসির
বিয়ের মামলায় জামিন পেলেন ক্রিকেটার নাসির

বিয়ের মামলায় জামিন পেলেন ক্রিকেটার নাসির

0
0

‘অবৈধ’ প্রক্রিয়ায় বিয়ের মামলায় ক্রিকেটার নাসির হোসেনসহ তিনজনকে পূর্বশর্তে জামিন দিয়েছেন ঢাকার মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত। এদিকে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ধার্য করা হয়েছে ২৪ জানুয়ারি। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন খারিজ করা হয়েছে।

গত অক্টোবরে স্ত্রী ও শাশুড়িসহ আদালতে হাজির হয়েছিলেন ক্রিকেটার নাসির হোসেন। গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও তার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ দিয়ে সমন জারি করা হয়।

এ সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন।

এর আগে, ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান এ আবেদন করেন।

তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *