হোম আন্তর্জাতিক বিশ্বে আবারও করোনায় আক্রান্তের রেকর্ড
বিশ্বে আবারও করোনায় আক্রান্তের রেকর্ড

বিশ্বে আবারও করোনায় আক্রান্তের রেকর্ড

1
0

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এতো বেশি আক্রান্ত আর কখনো হয়নি। যেটা হয়েছিল শনিবার (২০ জুন)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শনিবার ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৮৩ হাজার। খবর আল জাজিরার।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থার রোববার জানিয়েছে ১ লাখ ৮৩ হাজার আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ৫৪ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছিল ব্রাজিলে। যা এযাবত কালে একদিনে আক্রান্তের রেকর্ড। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ হাজার ৬১৭ জন। আর ভারতে তৃতীয় সর্বোচ্চ ১৫ হাজার ৪০০।

একদিনে এতো বেশি আক্রান্ত হওয়ার কারণ কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দুটি কারণ। তার একটি-বিশ্বব্যাপী সেদিন অনেক বেশি করোনা টেস্ট করা হয়েছিল। আর দ্বিতীয় কারণ হতে পারে বিশ্বব্যাপী ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

শনিবার বিশ্বব্যাপী মারা গিয়েছিল ৪ হাজার ৭৪৩ জন। যার দুই তৃতীয়াংশ মারা গেছে আমেরিকায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৪৪ হাজার ৫৬১ জন। মারা গেছে ৪ লাখ ৭০ হাজার ৬৬৫ জন। সেরে উঠেছে ৪৮ লাখ ৩৭ হাজার ৯৫২ জন।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *