হোম আন্তর্জাতিক বিশ্বযুদ্ধের শঙ্কা প্রকাশ করলেন ভ্লাদিমির পুতিন
বিশ্বযুদ্ধের শঙ্কা প্রকাশ করলেন ভ্লাদিমির পুতিন

বিশ্বযুদ্ধের শঙ্কা প্রকাশ করলেন ভ্লাদিমির পুতিন

24
0

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নেয়ার শঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ১৫ জানুয়ারি দেশটির সংসাদ ডুমায় দেয়া বার্ষিক ভাষণে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন।

উদ্বেগের সুরে তিনি বলেন, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো অবনতি হয়েছে। মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান এই উত্তেজনা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।

পুতিন বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা প্রয়োজন। এক্ষেত্রে মানবজাতির উন্নতির জন্য পারমাণবিক ক্ষমতাসম্পন্ন পাঁচ দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের বিশেষ দায়িত্ব রয়েছে। আঞ্চলিক সংঘাত দ্রুত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে উল্লেখ করে তিনি পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশগুলোকে কাজ করারও আহ্বান জানান।

(24)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *