হোম আন্তর্জাতিক বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছাড়াবে
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছাড়াবে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছাড়াবে

18
0

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) করোনা ভাইরাস নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মহামারি করোনা ভাইরাসের ‘তীব্র গতি ও বিশ্বে ছড়িয়ে পড়ার মাত্রা’ আরও তীব্র হতে পারে ।

কদিনের মধ্যে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়াবে ১০ লাখ, মারা যাবে ৫০ হাজার লোক।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পুরো বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৭ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হাজার। যেভাবে সংক্রমণ ও মৃত্যুর মিছিল বাড়ছে, তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ জাগাই স্বাভাবিক।

বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক তেদ্রোস আধানোম ঘেব্রেয়েসুস বলেছেন, গত পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে আমরা দেখছি, নতুন করে সংক্রমণের হার বিস্ময়করভাবে বেড়ে চলেছে। প্রায় প্রত্যেক দেশ, অঞ্চল ও এলাকায় এটি পৌঁছে গেছে।

তিন মাস আগেও পুরো বিশ্ব করোনা সম্পর্কে তেমন কিছু জানতো না। চীনের উহানে ডিসেম্বরের শেষ দিকে প্রথম সংক্রমণ শুরু হয়। এ ভাইরাস সম্পর্কে এখন কতজন বিজ্ঞানীর ধারণা আছে তা নিয়ে সন্দিহান তেদ্রোস। তার মতে করোনা ভাইরাসের কারণে প্রথম বৈশ্বিক সংক্রমণের ঘটনা ঘটলো, যার আচরণ এখনো অজানা।

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *