হোম ক্রীড়া বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার
বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

0
0

ব্রাজিলের বিপক্ষে নিজেদের ম্যাচে সুযোগটা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। তবে তাদের একটু পরই শুরু হওয়া চিলি ও একুয়েডর ম্যাচের ফল পক্ষে আসায় কাতার বিশ্বকাপের টিকেট পেয়ে গেছে লিওনেল স্কালোনির দল।

সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা।

এর ঘণ্টাখানেকের মধ্যে শেষ হওয়া আরেক ম্যাচে একুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চিলি। তাতে পাঁচ ম্যাচ বাকি রেখেই লাতিন আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বিশ্বকাপে উঠে যায় আর্জেন্টিনা।

১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

বাকি আটটি দলের সবাই খেলেছে ১৪টি করে ম্যাচ। তিন নম্বরে থাকা একুয়েডরের পয়েন্ট ২৩। সমান ১৭ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে কলম্বিয়া ও পেরু। ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চিলি।

এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *