হোম আন্তর্জাতিক বিপাকে ট্রাম্প, পর্ন স্টারকে দিতে হবে ৩৭ লাখ টাকা !
বিপাকে ট্রাম্প, পর্ন স্টারকে দিতে হবে ৩৭ লাখ টাকা !

বিপাকে ট্রাম্প, পর্ন স্টারকে দিতে হবে ৩৭ লাখ টাকা !

0
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর। চলছে নির্বাচন কেন্দ্রিক প্রচারণা। এর মধ্যেই চরম বিপাকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পর্ন ছবির অভিনেত্রীকে ৩৭ লাখ ৪৮ হাজার টাকা দিতে হবে তাকে। এক মার্কিন আদালত এই নির্দেশ দিয়েছে। খবর সিএনএন’র।

জানা গেছে, স্টর্মি ড্যানিয়েলস নামের ওই পর্ন ছবির অভিনেত্রী দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল। যদিও ট্রাম্প এ বিষয়টি অস্বীকার করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী স্টর্মি ড্যানিয়েলস ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরে সেই মামলা বাতিল করা হয়। এবার আদালত জানিয়েছে, বিচারের সময় ড্যানিয়েলসের যে টাকা পয়সা খরচ হয়েছিল তা ট্রাম্পকে দিতে হবে।

ক্যালিফোর্নিয়ার আদালত ট্রাম্পকে ৪৪ হাজার ১০০ ডলার (৩৭ লাখ ৪৮ হাজার টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছেন। ড্যানিয়েলসের আইনজীবী আদালতের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রায়ের পর স্টর্মি ড্যানিয়েল টুইট করে লেখেন, আরও একটি জয়!

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার পর স্টর্মি ড্যানিয়েলস একটি বইও লিখেছিলেন, যেখানে তিনি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে লেখেন। এই বইটি নিয়ে তখন বেশ চর্চা হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *