হোম বিনোদন ‘বিগবস’ এর এবারের সিজনে সালমানের পারিশ্রমিক ৪৮০ কোটি !
‘বিগবস’ এর এবারের সিজনে সালমানের পারিশ্রমিক ৪৮০ কোটি !

‘বিগবস’ এর এবারের সিজনে সালমানের পারিশ্রমিক ৪৮০ কোটি !

0
0

ভারতীয় টেলিভিশনের গ্র্যান্ড রিয়্যালিটি শো ‘বিগবস’ আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। এবার মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে বিগবিস-১৪ এর সেট তৈরি করা হয়েছে। সালমান খান নিজের বাড়ি থেকে সেটে হাজির হয়ে শুটিং করবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, এবারের সিজনের জন্য সালমান খান প্রায় ৪৮০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলেও জানা গেছে।

বিগবস-১৪ এর সিজনে নাকি এবার থেকে ৩০ মিনিট করে দেখানো হবে প্রত্যেক এপিসোড। অর্থাৎ ১ ঘণ্টার পরিবর্তে ৩০ মিনিটে নামিয়ে নিয়ে আনা হচ্ছে ১৪ এর সিজন। বিগ বস নিয়ে সম্প্রতি এমনই একটি খবরে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। তবে প্রযোজনা সংস্থার তরফে অস্বীকার করা হয় ওই খবর। জানা গেছে, বিগ বিস ১৪ এর সিজনের প্রত্যেক এপিসোডের সম্প্রচারই ১ ঘণ্টা করে হবে। সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে দশটায় সম্প্রচার করা হবে ওই শো। শনি এবং রবিবার রাত ৯টা থেকে শুরু হবে বিগ বস।

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে সালমান খানের ওই শো। সবকিছু মিলিয়ে প্রত্যেকবারের মতো এবারও সালমান খানের শো নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়তে শুরু করেছে।

 

 

সূত্র: জিনিউজ

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *