হোম বিনোদন ‘বাবু খাইছো’ গান নিয়ে তুমুল সমালোচনা…
‘বাবু খাইছো’ গান নিয়ে তুমুল সমালোচনা…

‘বাবু খাইছো’ গান নিয়ে তুমুল সমালোচনা…

0
0

মুক্তির ৬ দিনের মধ্যে ‘বাবু খাইছো ?’ শিরোনামের একটি নাটকের ভিউ হয়েছে প্রায় ২০ লাখ। নাটকটির শিরোনাম ও সংগীত নিয়ে তুমুল আলোচনার শুরু হয়েছে।

গানটি গেয়েছেন মীর মারুফ। যিনি ‘ডিজে মারুফ’ নামেই পরিচিত। গানটি প্রশংসার পাশাপাশি সমালোচিতও হচ্ছে। ‘বাবু খাইছো?’ গানটি নিয়ে ইতিবাচক এবং নেতিবাচক দু’ধরনের কথাই শোনা যাচ্ছে।

গানের রচয়িতা ও কণ্ঠশিল্পী মারুফ জানান, সব গান সব রুচির মানুষের জন্য তৈরি করা হয় না। এই গানের ভিডিও মেকিং নিয়ে কিছু মানুষ কথা বলছেন, কিছু মানুষ গানের কথা নিয়ে প্রশ্ন তুলেছেন। শ্রোতাদের এই প্রতিক্রিয়া যে আমাকে আঘাত করছে তা নয়। তারা যে নেতিবাচক বিষয়টি বিবেচনা করে যোগাযোগ করছেন তা নয়। আমার দৃষ্টিতে গানটিতে কোথাও কোনো খারাপ কিছু দেখছি না।

বলেন, গানটির গভীরে গিয়ে যদি লক্ষ্য করেন তবে মেসেজ পাবেন। আমরা এই ‘মহাকাল যুগ’টা থেকে সরে আসতে চাই। আমরা সম্পর্কে সম্মান চাই। রিলেশন শিপে ‘মুরগি ভাঙানো’, গার্লফ্রেন্ডকে ‘মেশিন’ বলে সম্বোধন করা দূর করতে চাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির সুর নিয়ে জানান, অনেকে অনেকভাবে গানটি নিয়ে মন্তব্য করছেন। র‌্যাপ গানে কে কবে সুর খুঁজে পেয়েছেন ? ‘বাবু খাইছো?’ একটি স্যাটায়ার র‌্যাপ সং। পৃথিবীর কোনো র‌্যাপ গানে সুর ছিল না।

তবে মারুফ জানান, একজন শিল্পী হিসেবে এভাবে কখনো গানের বিচার করি না। ভিউয়ের মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছাতে পারি। তারকা হতে হলে একজন শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া কিংবা একজন আইয়ুব বাচ্চু হতে হবে। দেখুন ইউটিউবে লতা মঙ্গেশকরের গান ৫-১০ হাজার ভিউ হয়েছে, তাই বলে কী লতা মঙ্গেশকর তারকা নন ?

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *