হোম আন্তর্জাতিক বাংলাদেশ থেকে কাতার ও কুয়েতগামী সব ফ্লাইট বন্ধ ঘোষণা
বাংলাদেশ থেকে কাতার ও কুয়েতগামী সব ফ্লাইট বন্ধ ঘোষণা

বাংলাদেশ থেকে কাতার ও কুয়েতগামী সব ফ্লাইট বন্ধ ঘোষণা

12
0

কাতার-কুয়েতে বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ায় গন্তব্য দুটিতে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এছাড়া বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সংকট তৈরি হওয়ায় সারাবিশ্বে চালানো ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৬টি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থা।

বিমানের এমডি মোকাব্বির হোসেন সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি জানান, কাতার সরকারের নিষেধাজ্ঞার কারণে আজ ৯ মার্চ থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাতিল করা হল। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রী সংকট তৈরি হওয়ায় সারা বিশ্বে চালানো ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৬টি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *