হোম বিনোদন বাংলাদেশের ছবি দিয়েই ফিরছেন দেব !
বাংলাদেশের ছবি দিয়েই ফিরছেন দেব !

বাংলাদেশের ছবি দিয়েই ফিরছেন দেব !

0
0

টালিউড মেগাস্টার দেব। দীর্ঘদিন তিনি ছিলেন ক্যামেরার আড়ালে। মূলত করোনার কারণেই ছিলো এই বিরতি। তবে এখন তিনি আবার ক্যামেরার মুখোমুখি হবেন। কিন্তু তা কলকাতার নয়, বাংলাদেশের ছবি দিয়ে। কারণ ভারতের চাইতে বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই বাংলাদেশের সিনেমা দিয়ে কাজে ফিরছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ‘কমান্ডো’ নামের ছবির শুটিং দিয়ে রূপালি পর্দায় ফিরছেন তিনি। এতে দেবের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশি অভিনেত্রী জাহারা মিতু। তিনি ‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী।

জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গল বা বুধবার আবার ক্যামেরার মুখোমুখি হবেন টালিউড মেগাস্টার দেব।

কমান্ডোর কাজ শেষ করেই শুরু করবেন ‘গোলন্দাজ’ ছবির শুটিং। ছবিটি ভারতে ফুটবল খেলার জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক। আর ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন দেব। যে কারণে দীপাবলির সকালেই মাঠে ফুটবল নিয়ে ঘাম ঝরিয়েছেন। বোঝাই যাচ্ছে ‘কমান্ডো’ ছবি দ্রুতই শেষ করে একে একে বাকি কাজগুলো ধরবেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *