হোম অনুসন্ধান অপরাধবার্তা বাংলাদেশকে ভাইরাসমুক্ত করতে ২৫ হাজার কোটি টাকা চায় শ্রাবণ !
বাংলাদেশকে ভাইরাসমুক্ত করতে ২৫ হাজার কোটি টাকা চায় শ্রাবণ !

বাংলাদেশকে ভাইরাসমুক্ত করতে ২৫ হাজার কোটি টাকা চায় শ্রাবণ !

60
0

আটক শ্রাবণ (২৫) উপজেলার নোয়াগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে। দু’দিন আগে ফেসবুকে শ্রাবণের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। সেই ভিডিওতে শ্রাবণ নিজেকে বিজ্ঞান বিভাগের ছাত্র দাবি করে বলেন, তিনি গবেষণায় পেয়েছেন; কীভাবে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত করতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব থেকে তিনি ভাইরাস থেকে মুক্ত করতে পারবেন।

বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত করার বিনিময়ে ২৫ হাজার কোটি টাকা এবং বিশ্বকে মুক্ত করার জন্য ১ লাখ কোটি টাকা দাবি করেন শ্রাবণ। এটিকে ‘ডিল’ উল্লেখ করে যোগাযোগ করার জন্য নিজের মুঠোফোন নম্বরও দেন তিনি। তিনি বলেন, তিনি থিওরি নিয়ে কাজ করেন। এটি তার থিওরিতে পড়েছে।

(60)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *