হোম বিনোদন বাঁচতে চায়না কণ্ঠশিল্পী সজীব দাস

বাঁচতে চায়না কণ্ঠশিল্পী সজীব দাস

104
0

ভালোবাসা দিবস উপলক্ষে ক্ষুদে গানরাজ ২০১৩ রানার আপ সজীব দাসের কণ্ঠে  ‘বাঁচবো না আমি’  শিরোনামের নতুন মিউজিক ভিডিও রিলিজ হয়েছে । গানটি ইতোমধ্যে জি-সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে । সঙ্গীতায়োজন করেন শিল্পী সজীব নিজেই ।

গানটির মাধ্যমে লেখক এক অন্যরকম অনুভূতি তুলে ধরেন । প্রচন্ডরকম এক ভালোবাসার গল্প তৈরী হয়েছে এই গানে । এক সময় না পাওয়ার বেদনার স্মৃতিচারণ উঠে আসে শিল্পীর এই গানে ।

গানটি সম্পর্কে শিল্পী সজীব চেঞ্জ টিভিকে জানান, গানটি এসেছিলো ভোর বেলায় খুব বাজে একটা স্বপ্ন দেখে , তখন হঠাৎ করেই ঘুম ভাঙে । এরপর সারাক্ষণ গানের দুটি লাইন ‘মেয়ে তোর কিছু হলে বাঁঁচবো না আমি, তুই ছাড়া জীবন আমার শুন্য মরুভূমি’ মাথায় ঘুরতে থাকে । এরপর আমার ভাবনার বিস্ফোরণ ঘটালো আলভি । আমার বিশ্বাস গানটি সবার ভীষণ ভালো লাগবে ।

গানটির লেখক আশরাফুল ইসলাম আলভি বলেন, এটি আমার প্রথম কাজ । শ্রোতাদের কথা চিন্তা করে গতানুগতিক ধারার গানগুলোর থেকে একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করেছি । সজীবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুর এবং সংগীতায়োজনের জন্য ।

https://www.youtube.com/watch?v=sISlnnGulAw

(104)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *