হোম বিনোদন বলিউডের আরও এক অভিনেতার আত্মহত্যা, পরিবারের দাবি খুন
বলিউডের আরও এক অভিনেতার আত্মহত্যা, পরিবারের দাবি খুন

বলিউডের আরও এক অভিনেতার আত্মহত্যা, পরিবারের দাবি খুন

0
0

আত্মহত্যার হিড়িক লেগে গেছে বলিউডে। নতুন করে আবারো ঘটলো আত্মহত্যার ঘটনা। ভোজপুরি অভিনেতা অক্ষত উৎকর্ষ আত্মহত্যা করেছেন। ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মূলত ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও একটু একটু করে নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন অক্ষত।

জানা গেছে, রবিবার রাতে বিহারের মুজাফ্ফরপুরের বাড়িতে বাবাকে ফোন করেন অক্ষত কিন্তু ওই সময় টেলিভিশনের একটি জনপ্রিয় অনুষ্ঠানে মগ্ন ছিলেন তারা। ফলে অক্ষতকে পরে ফোন করবেন বলে জানান তার বাবা। এরপর শো শেষ হয়ে গেলে অক্ষতকে বারবার ফোন করার পরও পাওয়া যায়নি। ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিনেতার বান্ধবি স্নেহা চৌহান অক্ষতের বাড়িতে ফোন করে বন্ধুর আত্মহত্যার খবর জানান।

অক্ষত কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না বলে দাবি প্রয়াত অভিনেতার পরিবারের। পরিকল্পনা করেই তাদের ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি করেন অক্ষতের বাবা।

যদিও মুম্বাই পুলিশের পক্ষ থেকে অক্ষতের পরিবারের কোনো অভিযোগই শুনতে চাওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে প্রয়াত অভিনেতার পরিবার বিহার পুলিশের দ্বারস্ত হয়েছেন বলে জানা গেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *