হোম অন্যান্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লোহার সেতু পেল এলাকাবাসী
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লোহার সেতু পেল এলাকাবাসী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লোহার সেতু পেল এলাকাবাসী

0
0

গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে স্ট্যাটাসের পর ১০ বছরের পুরানো ভাঙা কাঠের সেতুর পরিবর্তে এলাকাবাসী পেল লোহার সেতু।
শ্রীপুর পৌর এলাকার ছৌককার খালের ওপর কাঠের সেতুটি বিভিন্ন জায়গায় ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন।

সম্প্রতি কাঠের ভাঙা সেতুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজেদের দুর্দশার কথা জানান গ্রামের কয়েকজন বাসিন্দা। সেই ছবি দেখে সেতু এলাকায় গিয়ে উপস্থিত হন তরুণ ছাত্রনেতা ও ব্যবসায়ী জাহিদুল আলম। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

খুব দ্রুত সময়ের মধ্যেই তা সংস্কার করে দেয়ার আশ্বাস দেন তিনি। গত রোববার বিকেলের মধ্যেই সেতু সংস্কার শেষ হয়। গতকাল সোমবার থেকে খালের দুই পাড়ের ছাপিলাপাড়া ও বনরূপা গ্রামের শত শত মানুষের স্বাভাবিক চলাচল নতুন সেতু দিয়ে শুরু হয়।

ওই দুই গ্রামের বাসিন্দারা জানান, মানুষের দুর্দশায় তারুণ্যের এমন স্বতঃস্ফূর্ত এগিয়ে আসায় তারা তরুণদের নিয়ে আশাবাদী।

জাহিদুল আলম বলেন, মানুষের প্রয়োজনে মানুষ হিসেবে এগিয়ে এসেছি। সবাইকে নিয়ে ভালো থাকতে চাই।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *