হোম আন্তর্জাতিক ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ফোন করেছেন সৌদি বাদশাহ
ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ফোন করেছেন সৌদি বাদশাহ

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ফোন করেছেন সৌদি বাদশাহ

0
0
1

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গতকাল টেলিফোন করেছেন । টেলিফোনে কথা বলার সময়ই সৌদি আরবের বাদশাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফোনে কথা বলার সময় গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সৌদি আরবের এই বাদশাহ।

ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করেছন সালমান বিন আব্দুল আজিজ। ইসরায়েলি বাহিনীর হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। সৌদি আরবের বাদশাহ বলেছেন, ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখবে সৌদি।

তিনি আরো বলেছেন, জেরুসামেলে মুসলমানদের ওপর হামলা বন্ধের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। ফিলিস্তিনের জনগণের সুরক্ষা ও শান্তি সব সময় কামনা করে সৌদি।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *