হোম আন্তর্জাতিক ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে কাতার
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে কাতার

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে কাতার

0
0

এবার ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ মেটাতে পৃথক দু’টি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দিল কাতার। সেক্ষেত্রে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হতে পারে পূর্ব জেরুজালেমে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারকে নিজেদের এ অবস্থানের কথা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সম্প্রতি ইসরায়েল-আমিরাতের মধ্যে কথিত ঐতিহাসিক চুক্তি পরবর্তী উদ্যোগের অংশ হিসেবে আরবের অন্যান্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক নিবিড় করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় বুধবার দোহায় কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন জ্যারেড কুশনার।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, শেখ তামিম-কুশনারের মধ্যে বৈঠকে কাতার-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই পক্ষের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তি-শৃঙ্খলা নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে।

সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তৃতীয় আরব দেশ। তাদের আগে মিসর ও জর্ডান ইসরায়েলিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে। এই ধারা আরও এগিয়ে নিতে ইতোমধ্যেই ১৯৭২ সালের ইসরায়েল বয়কট আইন বাতিল করে ইসরায়েলি ব্যবসায়ীদের জন্য দুয়ার খুলে দিয়েছে আমিরাত।

তাছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমিরাতের সঙ্গে চুক্তির শর্ত হিসেবে ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে মাত্র, পুরোপুরি বাতিল করা হয়নি। তার এ ঘোষণাতেও আমিরাতের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *