হোম আন্তর্জাতিক ফিরোজা আজিজের কাছে টিকটকের ক্ষমা প্রার্থনা
ফিরোজা আজিজের কাছে টিকটকের ক্ষমা প্রার্থনা

ফিরোজা আজিজের কাছে টিকটকের ক্ষমা প্রার্থনা

13
0
2

ফিরোজা আজিজ নামের এক তরুণীর বানানো ভাইরাল ভিডিও সাময়িকভাবে মুছে ফেলায় ক্ষমা চেয়েছে টিকটক কর্তৃপক্ষ। চীনে মুসলমানদের ওপর অত্যাচারের সমালোচনা করে সেই ভিডিও বানিয়েছিল ফিরোজা আজিজ।

বৃহস্পতিবার টিকটিক অ্যাপ কর্তৃপক্ষ দাবি করেছে সেটি মুছে ফেলার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ফিরিয়ে দেয়া হয়েছে।

এ সম্পর্কে ফিরোজা বলেন, এক মাসের জন্য টিকটকে তার পোস্ট দেয়া বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া বুধবারে তার ভাইরাল ভিডিও নামিয়ে ফেলা হয়েছে। পরে তা ফেরত দেয়া হয়েছে।

টিকটকের ওয়েবসাইটে বলা হয়েছে, ভিডিওটি ৫০ মিনিটের জন্য অফলাইনে ছিল। জানা যায়, ভিডিওটি অল্প সময়ে প্রায় ১৭ লাখ ভিউ হয়েছিল।

টিকটকের মার্কিন নিরাপত্তা প্রধান এরিক হান বলেন, ত্রুটির জন্য আমরা আমাদের পক্ষ থেকে ব্যবহারকারীর কাছে ক্ষমা চাইতে চাই। মানুষের আচরণ পরিবর্তনের কারণে ২৩ নভেম্বর ভাইরাল টিকটক ভিডিওটি সরানো হয়েছে।

তিনি বলেন, এটা স্পষ্ট করা গুরুত্বপূর্ণ ভিডিওটি আমাদের কোনো নির্দেশিকা লঙ্ঘন করে না। এটি সরানো উচিত না।

(13)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *