হোম রাজনীতি ফখরুলের সামনেই বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি
ফখরুলের সামনেই বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি

ফখরুলের সামনেই বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি

0
0

মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মী।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। এ উপলক্ষ্যে আজ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে আজকের মানববন্ধনে নেতাকর্মীদের হাতাহাতিতে জড়াতে দেখা গেল।

বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শুরু হয়।  মানববন্ধনের একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। এ সময় সিনিয়র নেতাকর্মীদের থামানোর চেষ্টা করা হয়৷

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের মাঝে এসে হাতাহাতি থামাতে হিমশিম খান। প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি চলার পর বন্ধ হয়। পরে স্বাভাবিকভাবে চলে কর্মসূচি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *