প্রধানমন্ত্রী এখন আবুধাবিতে
33
0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে আট দিনের সরকারী সফরের নিউইয়র্ক যাবার পথে যাত্রাবিরতিতে এখন আবুধাবিতে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এর আগে, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে আমিরাত ত্যাগ করবেন এবং ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।
(33)
tags:
শেখ হাসিনা