হোম বিনোদন পেশাদারিত্ব নিয়ে প্রশ্নের মুখে মাধুরী দীক্ষিত
পেশাদারিত্ব নিয়ে প্রশ্নের মুখে মাধুরী দীক্ষিত

পেশাদারিত্ব নিয়ে প্রশ্নের মুখে মাধুরী দীক্ষিত

2
0

বলিউডের ডিভা হিসেবে পরিচিত অভিনেত্রী মাধুরী দীক্ষিত, বয়স ষাটের দোরগোড়ায় হলেও এখনও তার ঠোঁটের কোনায় এক চিলতে হাসি দেখার জন্য মরে যেতেও রাজি বলিউড সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ।
সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তায় অনায়াসে ‘এভারগ্রিন’ তকমা অর্জন করেছেন মাধুরী দীক্ষিত। আজ পর্যন্ত এই অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে কখনও প্রশ্ন তোলেননি পরিচালক-প্রযোজকরা।
এবার সেই অভিনেত্রীর ‘পেশাদারিত্ব জ্ঞান’ই এবার প্রশ্নের মুখে! মাধুরী দীক্ষিতের কানাডার শো ঘিরে বিতর্ক এখন আলোচনায়। প্রথম শোয়েই তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোয় কটাক্ষের শিকার হতে হচ্ছে নায়িকাকে। পাশাপাশি ‘ধক ধক গার্ল’র কানাডা কনসার্ট বয়কটের দাবিও উঠেছে।
মাধুরীর কানাডার শো ঘিরে ভক্তদের উন্মাদনার অন্ত ছিল না। তবে প্রথম শোয়েই দেরিতে পৌঁছে বিতর্কের শিরোনামে নাম লেখালেন নায়িকা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর কানাডা শোয়ের বেশ কিছু ভিডিও। যেখানে ‘উন্মত্ত’ দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফুঁসতে দেখা গেছে! অভিযোগ, তিন ঘণ্টা দর্শকদের বসিয়ে রেখেছেন মাধুরী। মোটা অংকের টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? প্রশ্ন তুলেছেন ক্ষিপ্ত দর্শকরা।
এখানেই শেষ নয়, কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও। চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।

(2)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *